পাড়ায় রমরমিয়ে মধুচক্রের ঠেক ধরলো স্থানীয়রা, আটক ৪ - The News Lion

পাড়ায় রমরমিয়ে মধুচক্রের ঠেক ধরলো স্থানীয়রা, আটক ৪



দি নিউজ লায়ন ;   স্থানীয় মানুষজন একত্রিত হয়ে হাতেনাতে একটি বাড়িতে রমরমিয়ে চলা দেহ ব্যবসার ঠেক থেকে কারবারের মূল চক্রি ওই বাড়ির মহিলাসহ বহিরাগত আরো দুই মহিলা ও পুরুষ সমেত মোট চারজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। রবিবার লালগোলার  বাহাদুরপুরের এই ঘটনায় পুরো এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।


 স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, বহু দিন ধরেই এই বাড়িতে নানান সময়ে সন্দেহভাজন ছেলেমেয়েদের আনাগোনা হত। সেই নিয়ে বাড়ির গৃহবধূকে বলা হলেও তিনি কোনো কর্ণপাত করেননি। উল্টে তিনি এলাকাবাসীদের নানান ভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। 


প্রসঙ্গত এর পরেই সকলে মিলে এই দিন হাতেনাতে ওই বাড়ি থেকে চলা মধুচক্রের ঠেক ধরে ফেলে। সকলেই চাইছেন  কঠোর ব্যবস্থা নিয়ে প্রকাশ্যে চলা লালগোলা শহরের বুকে এই কারবার বন্ধ হোক  দ্রুত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.